◉ ইমাম আবু হানিফা (রহ.) ৫৫ বার হ্জ্জ্ব করেছেন।
◉ ইমাম আবু হানিফা (রহ.) আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখেছেন।
◉ ৪০ বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন।
◉ ৩০ বছর একটানা রোজা রেখেছেন। বছরের যেই পাঁচদিন রোজা রাখা হারাম, সেই পাঁচ দিন তিনি রোজা রাখেন নাই, তবে সেই ৫ দিনও তিনি কোন খাবার গ্রহণ করেন নাই।
■তাহক্বীকঃ
৪০ বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করার কিচ্ছাকে যদি সত্যি ধরে নেই তবে তাঁকে স্ত্রী সহবাস দিনে করতে হয়েছে। কিন্তু আবার বলা হচ্ছে ৩০ বছর একটানা রোজা রেখেছেন। অথচ রোজা রেখে দিনে স্ত্রী সহবাস অসম্ভব! সুতরাং এই দুটি কিচ্ছা একটি অপরটির বিপরীত। একটি বক্তব্যকে সত্য ধরে নিলে অন্যটিকে মিথ্যা স্বীকার করতে-ই হবে।
মুলত এই বক্তব্যগুলো সব মিথ্যা বানোয়াট কথা। অনেকটা সোনাবানুর কিচ্ছার মতো। এরা তাদের মাযহাবের ইমামাকে বাড়াতে বাড়াতে কখন যে হযরত মুহাম্মদ ﷺ থেকেও উপরে তুলে দেওয়ার মিথ্যা প্রতিযোগীতায় মেতে চলেছে তা তারা বুঝতেও পারছে না। তাই তো হযরত মুহাম্মদ ﷺ এর সহীহ হাদীসের দাওয়াত তাদের পছন্দ হয়ে না। প্রত্যেক আমলের ক্ষেত্রে হানাফী মাযহাবের রেফারেন্স খোঁজা হয়, সহীহ হাদীস নয়। তাদের এসব কথা শুনলে মনে হয় যেন, কোরআন হাদীস নয়, হানাফী মাযহাবই আমাদের জন্য একমাত্র অনুসরণীয় ধর্ম; হযরত মুহাম্মদ ﷺ নয, ইমাম আবু হানিফা (রহ.) -ই তাদের নবী!
আল্লাহ পাক এমন আলেম নামের জাহেলদের মিথ্যাচার আর বাড়াবাড়ি থেকে মুসলীম উম্মাহকে হেফাজাত করুন!