অজ্ঞতা বশতঃ সময় হওয়ার আগেই ছালাত আদায় করে নেয়ার বিধান কি?

সময় হওয়ার আগে ছালাত আদায় করলে তা বিশুদ্ধ হবে না। কেননা আল্লাহ্‌ বলেনঃ

]إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا[

“নিশ্চয় নির্দিষ্ট সময়ে ছালাত আদায় করা মু’মিনদের উপর ফরয করে দেয়া হয়েছে।” (সূরা নিসাঃ ১০৩) তাছাড়া রাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক ছালাতের জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন তিনি বলেন, وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ  “যোহরের সময় শুরু হবে- সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়বে...।” এভাবে প্রত্যেক ছালাতের সময় নির্ধারণ করা হয়েছে। অতএব যে ব্যক্তি সময় হওয়ার আগেই ছালাত আদায় করে নিবে তা ফরয হিসেবে আদায় হবে না। তবে তা নফল হয়ে যাবে। তাকে নফলের ছাওয়াব দেয়া হবে। অতএব সময় হওয়ার পর ঐ ছালাত তাকে পুনরায় পড়তে হবে। (আল্লাহ্‌ই অধিক জ্ঞান রাখেন)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form