কি কারণে
রোজার কাফফারা দিতে হয়?
রোজার কাযা আদায় করতে হয়?
রোজার ফিদইয়া দিতে হয়?
উত্তরঃ
১) যে কারণে কাফফারা দিতে হয়ঃ
★কাফফারা শুধু একটি মাত্র কারণেই দিতে হয়। সেটি শুধু রোজা অবস্থায় স্ত্রীর সাথে দৈহিক মিলন করলেই দিতে হয়। এমন কাজ কেউ করলে তার কাফফারা হল- হয় একটি রোজার পরিবর্তে ৬০ টি রোজা রাখতে হবে, অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা ৬০ টি গোলাম আজাদ করতে হবে।
২) যে কারণে কাযা আদায় করতে হয়ঃ
★ যদি কেউ অসুস্থতা, মুসাফির, মহিলাদের পিরিয়ড বা কোন দুগ্ধপোষ্য বাচ্চার মা যদি রোজার কারণে বাচ্চার দুধ পাওয়া নাযায় ইত্যাদি কারণ থাকে তাহলে রোজা ছেড়ে দেয়া জায়েয। অর্থাৎ উপরোক্ত কারণে রোজা ছেড়ে দেয়া জায়েয। এবং এসব কারণে যেকটি রোজা ছেড়ে দিবে তা পরে অন্য কোন মাসে কাযা করে নিলেই চলবে ইন-শাল্লাহ।
৩) যে কারণে ফিদইয়া দিতে হয়ঃ
★ যদি কোন ব্যক্তি স্থায়ীভাবে অসুস্থ হয় অর্থাৎ তার আর ভাল হওয়ার সম্ভাবনা নেই, এবং উক্ত অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনা, তাহলে তার জন্য ফিদইয়া আদায় করতে হবে। প্রত্যেকদিন হিসেব করে একটি রোজার জন্য একজন মিসকিনকে সোয়া এক কেজি চাল দান করে দিতে হবে। প্রতিটি রোজার জন্য প্রতিদিন হিসেব করে দিয়ে দিতে হবে।