প্রশ্ন (৩৫/৪৭৫) : মানুষের শরীর থেকে প্রবাহিত রক্ত শরীর বা কাপড়ে লাগলে তা কি নাপাক গণ্য হবে? এ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : এরূপ অল্প রক্ত নির্গত হ’লে এবং শরীরে বা পোষাকে লাগলে তা নাপাক হবে না। বরং এরূপ অবস্থায় ছালাত আদায় করবে। শায়েখ বিন বায বলেন, শরীর থেকে বেশী রক্ত গড়িয়ে পড়লে তা বন্ধ হওয়ার পর সতর্কতা হিসাবে নতুন করে ওযূ করে নেওয়াই উত্তম। আর রক্তের পরিমাণ যদি সামান্য বা কম হয়, তবে তা কেবল মুছে ফেললেই যথেষ্ট হবে; এর ফলে ওযূ ভাঙবে না এবং তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৫/১৯৮)।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form