প্রশ্ন : আমাদের এলাকায় লাশ বহনের খাটে কালো কাপড় দেওয়া হয়, যাতে আয়াতুল কুরসী লেখা থাকে। এটা শরী‘আত সম্মত কি?
--
উত্তর : লাশের খাটে আয়াতুল কুরসী লিখলে এতে মৃতব্যক্তির কোন উপকারে আসার প্রশ্নই আসে না। এগুলি মনগড়া ও বিদ‘আতী প্রথা মাত্র। যা অবশ্য পরিত্যাজ্য।
মাসিক আত তাহরীক, মে ২০১৫, প্রশ্ন নং ৩৪
--
--
--
জিজ্ঞাসাঃ আমাদের এলাকায় একটা প্রথা চালু আছে। তা হলো, কোন লোক মারা গেলে গোসল দেয়ার পর মক্কা শরীফ থেকে আনা আয়াতুল কুরসী বা অন্য কোন আয়াত লিখা কাপড় দ্বারা মুর্দাকে ঢেকে রাখা হয়। এমনটি করা শরীয়ত সম্মত কি না?
--
জবাবঃ এমন কোন কাপড় যাতে আয়াতুল কুরসী, কালিমায়ে তাইয়্যিবা কিংবা অন্য কোন আয়াত বা দুআ লিখা থাকে তা দ্বারা মু্র্দাকে ঢেকে রাখা নিষেধ। এতে ক্বুরআন মাজীদ ও আল্লাহর নামের সম্মান বিঘ্নিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে অসম্মান ও বেহুরমাতী হতেও দেখা যায়, যা জঘন্য অন্যায়। তাই এ প্রথা বর্জন করতে হবে।
ফাতাওয়ায়ে রাহমানিয়া, ১/১০১ পৃঃ
--
তাই, এই প্রথা বর্জনীয়।