উত্তর: উক্ত আমল শরী‘আত সম্মত নয়।
দৈহিক ইবাদত অন্যকে বখশানো যায় না।
যেমন একজনের ছালাত অন্যজনের হয় না।
ইবনু ওমর (রা:) বলেন, ‘একজনের ছওম অন্যজনে বা একজনের ছালাত অন্যজনে আদায় করতে পারে না’। (মুওয়াত্ত্বা, বায়হাক্বী সনদ ছহীহ; মিশকাত হা/২০৩৫ ‘ছওম’ অধ্যায় ৫ অনুচ্ছেদ)।
আল্লাহ তা‘আলা বলেন, ‘মানুষ ততটুকুই পাবে যার জন্য সে চেষ্টা করবে’ (নাজম ৩৯)।