একটি ভুল আমরা বেশিরভাগ মুসলিমরাই করে থাকি নাজেনে। তা হল আমরা যখনই কোন অভাবিকে কিছু দান সাদাকা করি, তখন দান করার পর আমরা বলি," আমার জন্য দোয়া করবেন"। অথচ এটা বলা জায়েয নেই একদমই।
এব্যাপারে আল্লাহ বলেন-
"তারা বলে, ‘আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন শোকরও না।"
[সূরাহ আল-ইনসান, আয়াত : ৯]
এই বিষয় সম্পর্কে ইবন তাইমিয়া (রহ.) বলেন, " কাউকে দান করার পর কোন বিনিময়ের আশা তো দূরের কথা, দানগ্রহীতাকে 'আমার জন্য দু'আ করবেন' এই কথাটাও বলা অনুচিত। "
নিশ্চয়ই আমাদের সকল কিছু কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই।