সাদাকাতুল ফিতরের বিধিবিধান!


☞ এর হুকুম কি?
✔ সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ!

☞কাদের উপর ফরজ?
✔নারী-পুরুষ, ছোট বড় সবার জন্য।

☞ কি দিয়ে আদায় করবে?
✔ প্রত্যেক দেশের প্রধান খাদ্য। উল্লেখ্য টাকা দিয়ে আদায় করা যাজেয় হবে না। কারণ আল্লাহর নাবী (ﷺ) খাদ্যশস্য দিয়ে এটা নির্দিষ্ট করেছেন। যেখানে যে খাদ্য প্রধানত খাওয়া হয় তা দিয়ে দিবেন। যেমন- বাংলাদেশের জন্য চাউল।

☞ কত পরিমান দিতে হবে?
✔ পরিমান হলো এক সা’। ১ সা পরিমান কত কেজি তা নিয়ে মতভেদ আছে। প্রায় ৭/৮ টি মতের মাঝ হতে আমা সর্বনিম্ন যে মাপ পাই তা হলো ২ কেজি ৪০ গ্রাম আর সর্বো্চ্চ মাপ হলো ২ কেজি ৮০০ গ্রাম! সুতরাং কেউ এর মাঝামাঝি যে কোন পরিমান দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে, ইন-শা-আল্লাহ!

❏কবে আদায় করতে হবে?
✔ ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, তবে ২/১ দিন আগেও দেয়া যায়েজ। ঈদের সালাতের পর আদায় করলে তা যাকাতুল ফিতর হবে না, সাধারণ সদকা হবে।
.
❏ফিতরা আদায়ের উদ্দেশ্য কি?
✔ রোজাদারের অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যূতি থেকে পবিত্র করা এবং গরবী মানুষের খাবারের ব্যবস্থা করা!

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form