আহলে হাদিস সম্পর্কে পূর্ববর্তী ইমামদের মতামত


১) ইমাম শাফেয়ি রাহিঃ বলেন যখন আমি কোন আহলে হাদীস কে দেখি তখন আমি যেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তাঁর সাহাবীদেরকে জীবন্ত দেখি।( আবু বকর আল খত্বীব বাগদাদী শারফু আসহাবুল হাদীস পৃষ্ঠা নং ২৬) ।

২) ইমাম আহমাদ বিন হাম্বল রাহিঃ বলেন নাজাতপ্রাপ্ত দল যদি আহলে হাদীস না হন তবে আমি জানিনা তারা কারা।( তিরমিযী মিশকাত হাদীস নং ৬২৮৩ এর ব্যাখ্যা শারফু আসহাবুল হাদীস পৃষ্ঠা নং ১৫) ।

৩) ইমাম আহমাদ বিন হাম্বল রাহিঃ আর‌‌‌ ও বলেন আহলে হাদীসের চেয়ে উত্তম কোন দল আমার কাছে নেই। তাঁরা হাদীস ছাড়া অন্য কোনো কিছু চিনে না।( শারফু আসহাবুল হাদীস পৃষ্ঠা নং ২৭) ।

৪) ইমাম আবু দাউদ রাহিঃ জন্ম ২০২ হিজরী মৃত্যু হয়েছে ২৭৫ হিজরী তিনি বলেন আহলে হাদীস জামাত যদি দুনিয়া না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মুছে যেতো।( শারফু আসহাবুল হাদীস পৃষ্ঠা নং ২৯) ।

৫) গুনীয়াতুত ত্বালেবীন এর ১ খন্ডের ৯০ পৃষ্ঠা বড় পীর নামে খ্যাত শাইখ আব্দুল কাদের জিলানী রাহিঃ জন্ম ৪৭০ হিজরী মৃত্যু হয়েছে ৫৬১ হিজরী বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্য কোন নাম নেই একটি নাম ব্যাতিত আর সেটি হলো আহলুল হাদীস।

৬) শারফু আসহাবুল হাদীস পৃষ্ঠা ৫ ও ১৫ ইমাম বুখারী রহ এর জন্ম ১৯৪ হিজরী মৃত্যু হয়েছে ২৫৬ হিজরী তদীয় উস্তাদ আলী ইবনুল মাদানী জন্ম ১৬১ হিজরী মৃত্যু হয়েছে ২৩৪ হিজরী ও তদীয় উস্তাদ ইয়াজিদ বিন হারুন জন্ম ১১৮ হিজরী মৃত্যু হয়েছে ২১৭ হিজরী তারা সকলেই বলেছেন নাজাতপ্রাপ্ত দল হল আহলুল হাদীস জামাত।নইলে শীয়া মুরজিয়া রাফেজী প্রভৃতি নামে খ্যাত ও আহলুল রায়দের নিকট থেকে আমারা সুন্নাতের কিছুই আশা করতে পারি নি।

৭) ইমাম ইবনে তাইমিয়া রাহিঃ বলেন- যার কিছুটা অভিজ্ঞতা রয়েছে তার এটা জানার কথা যে আহলে হাদীসগণই হলেন মুসলিমদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সমুহের ও তার ইলমের অধিক সন্ধানী ও সেসবের অনুসরণের অধিক অগ্ৰশীল এবং প্রবৃত্তির অনুসরন হতে সর্বাধিক দূরে অবস্থানকারী। মুসলিম দের মধ্যে তাদের অবস্থান এত মর্যাদাপূর্ণ যেমন সকল জাতির মধ্যে মুসলিমদের অবস্থান মর্যাদা পূর্ণ।
( ইবনে তাই মিয়া মিনহাজুস সুন্নাহ ২/১৭৯ পৃষ্ঠা।)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form