*** রাসুল সা: বলেছেন “ তিন ধরণের মানুষকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে । এর মাঝে ২য় শ্রেণী হলো ক্বারী, হাফেজ ও আলেম ! তাঁদের তেলাওয়াত ও আমল তাঁদের চেহারার দিকে ছুঁড়ে মারা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । কেননা তাঁরা খ্যাতি লাভের জন্য ক্বারী / হাফেজ ও আলেম হয়েছিলেন ! সুতরাং পরকালে তাঁদের জন্য কিছুই নেই ।”
(দেখুন ছহীহ মুসলিম ১৯০৫ ছহীহুল জামে ২০১৪)
*** মহানবী সা: বলেছেন “ ফিৎনায় জড়িয়ে পড়ার পূর্বেই উত্তম আমল করতে থাকো অতি দ্রুত । ফিৎনা আসবে অন্ধকার রাত্রী সদৃশ । সকালে মুসলিম থাকা ব্যক্তি বিকেলে কাফের হয়ে যাবে আর বিকালে মুসলমান থাকা ব্যক্তি সকালে কাফেরে পরিণত। দুনিয়ার স্বার্থে দ্বীন বিক্রি করতে দ্বিধা করবে না।”
(ছহীহ মুসলিম ১১৮ তাবরানী ৩/৪৯)
*** মহানবী সা: বলেছেন “ অধিকাংশ ক্বারী/ হাফেজগণ মোনাফিক ।”
(ছহীহুল জামে ১২০৩)
*** টাকার লোভে দ্বীন বিক্রয়কারী শ্রেণীটি হবে হাফেজ/ ক্বারী ও আলেমদের একটি অংশ । এদের ব্যাপারে সমগ্র মুসলিম জাতিকে সতর্ক করছি । কওমী হুজুরদের মধ্যে বর্তমানে অনেক বেদাত সুস্পস্ট ! তাঁরা বেরেলভীদের ন্যায় না হলেও বেদাতমুক্ত নন ।
*** তাঁদের আক্বীদা - মানহাজ ও আমল বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ! আল্লাহপাক তাঁদেরকে হেদায়াত দান করুক । আমিন ।
MQM Saifullah Mehruzzaman
Tags
আক্বীদা