মাদ্রাসা থেকে ডিগ্রী অর্জন আর ইলম অর্জন দুটো ভিন্ন বিষয়

*** অমুক আলীয়া থেকে টাইটেল পাশ ! অমুক মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ এবং ফার্স্ট ক্লাস ! যের/ যবর বিহীন একটি লাইন আরবী ইবারত পড়তে দিলে দাঁত ভেঙ্গে খান খান হয়ে যাবে ! কয়েকটি লাইন বাংলা বাক্য আরবী ভাষায় অনুবাদ করতে দেয়া হলে টয়লেটে যাওয়া অনিবার্য হযে পড়বে ! এই হলো একাডেমিক সনদের অবস্হা ! অধিকাংশ পড়ুয়াদের এটাই পরিণতি ! কারণ তাঁরা ইলম অর্জনের জন্য যায়নি ! তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন সনদ অর্জন করার জন্য ! ভালো একটা চাকরী পেতে হলে এবং মান- সম্মানি ব্যক্তির মেয়ে বিয়ে করতে হলে সনদের বিকল্প নেই !!! 

*** খুব কম সংখ্যক ছাত্র ইলমদার হয়ে বেরিয়ে আসে । যা’ চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল । ফলে দেখা দিয়েছে শিক্ষার বিপর্যয় ! পবিত্র কুরআন ও হাদিসের ইলম কিছুই নেই ! বড় বড় সার্টিফিকেট নিয়ে বাপ- দাদার রেখে যাওয়া বেদাত - শির্ক , জন্ম দিবস , মৃত্যু দিবস সহ সব ধরণের পথভ্রষ্টতার সাথে Involved হয়ে পড়ে ! 

*** হাজার হাজার কামিল/ দাওরায়ে হাদিসের ছাত্রদের মধ্যে ছহীহুল বোখারির পূর্ণ নাম বলে দিতে সক্ষম ছাত্র ক’ জন পাবেন বলে মনে করেন ? দাওরায়ে হাদিসের ক্লাসে বেশীরভাগ সময়ে কেবল মতন পড়ানো হয়ে থাকে ! নতুবা কিতাব শেষ করা যাবেনা ! এসব ছাত্ররা  মাওলানার সনদ ও ডিগ্রী নিয়ে যখন বেরিয়ে আসে এবং আপনি যদি তাঁর সামনে ছহীহ বোখারির একটি হাদিস তুলে ধরেন, তিনি জবাবে বলবেন “ এ হাদিসটি জীবনেও শুনিনি !!!!” 

শুনবে কি করে ? তাঁর দাওরায়ে হাদিস বা টাইটেল ক্লাসে তিনি কি করেছিলেন ? এক কথায় সময় নষ্ট ! সনদের জন্য পড়ালেখা ! তিনি তো ইলম অর্জন করতে যাননি ! 

*** সরকারী / বেসরকারী সমস্ত মাদ্রাসাগুলো জাতির সামনে প্রতি বছর ইলমদার আলেম ক’জন উপহার দিয়ে থাকেন, তাঁর একটি পরিসংখ্যান খুবই জরুরী । যাঁরা শুধু সনদ লাভের জন্য মাদ্রাসা ঘুরতে যায়, তাঁদেরকে তাঁদের সনদ অনুযায়ী বিভিন্ন কল- কারখানায় চাকরী প্রদান করাই অধিক উত্তম । পক্ষান্তরে এদের হাতে পবিত্র কুরআন - হাদিসের দায়িত্ব দেয়া হলে মুসলিম জাতিকে ধ্বংস করেই ছাড়বে এবং তাই হচ্ছে ! আজ সর্বত্রই শির্ক - বেদাতের ছড়াছড়ি ! 

*** ইলম অর্জন করতে হলে পবিত্র কুরআন ও হাদিসের জগতে ডুব দিতে হবে । গবেষণা করতে হবে । সালফে সালেহীনদের অনুসরণে জীবন কুরবানী দিতে হবে । সনদের লোভ করা যাবেনা । বরং সনদ নিতে হবে মহান আল্লাহর কাছ থেকে । তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কুরআন ও হাদিস নিয়ে ব্যস্ত থাকতে হবে আমৃত্যু । 

*** কতো শতো হাফেজে কুরআন পবিত্র কুরআন ভুলে গিয়েছে ! নামে মাত্র হাফেজ ! কুরআন মনে নেই ! কতো শতো হুজুর নামে মাত্র হুজুর ! আমল- আখলাক কিছুই ঠিক নেই ! 

*** মনে রাখবেন যে, সনদ দিয়ে বেশীর বেশী একটি উচ্চ পদস্হ চাকরী কিংবা বড় লোকের মেয়ে বিয়ে করতে পারবেন ! ব্যাস এ পর্যন্ত !!! ইমাম আবু হানিফা রহ: হতে পারবেন না । পক্ষান্তরে ইলম অর্জন করা লক্ষ্য ও টার্গেট হয়ে থাকলে ইমাম আবু হানিফা রহ: হতে না পারলেও তাঁর ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা অর্জিত হবে । নিজের ঈমান/ আক্বীদা ও আমল বিশুদ্ধ হবে । অন্য সকলের উপকার হবে । ইহ ও পরকালে কল্যাণ লাভ করতে পারবেন । 

*** সনদ লাভ আর জ্ঞানার্জন দুটো ভিন্ন বিষয়ের নাম । দুটোকে একসংগে গুলিয়ে ফেলবেন না । ধন্যবাদ সবাইকে । 

MQM Saifullah Mehruzzaman

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form