••• শরিয়ত পরিপন্হী প্রশংসা কিংবা অনুসরণ দুটোই নিষিদ্ধ •••
*** এমনিতেই কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা জায়েজ নয় । এটা একটি সাধারণ উসূল ।
এখন প্রশ্ন হলো যে, মহান আল্লাহপাক এবং মহানবী সা:’র অন্ধ অনুসরণ করা যাবে কি ?
*** আমার এ লেখাটি অত্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ থাকবে । দলীল বিহীন কোন কথা বলার খাহেশ আমার নেই । আমার লেখা খন্ডন করতে হলে পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিসের দলীল সহ কমেন্ট করবেন । মনগড়া কমেন্ট ডাস্টবিন সমতূল্য !
*** আল্লাহ ও তাঁর রসুল সা:কেও অনুসরণ করতে হবে তাঁদের নির্দেশ অনুযায়ী । তাঁরা যেভাবে অনুসরণ করতে বলেছেন, ঠিক সেভাবেই তাঁদেরকে অনুসরণ করতে হবে । নিজের মনগড়া নীতি অনুযায়ী আল্লাহ ও তাঁর রসুল সা:কে অনুসরণ কিংবা মহব্বত করার কোন চান্স নেই ।
*** আল্লাহপাক বললেন
فاتقوا الله ما استطعتم
“ নিজের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো ।”
সূরা আত তাগাবুন ১৬
*** এ আয়াত দ্বারা সূরা আল ইমরানের আয়াত يايها الذين آمنوا اتقوا الله حق تقته রহিত করা হয়েছে । কারণ আল্লাহকে যতোটুকু ভয় করা উচিত, তা’ বান্দার পক্ষে সম্ভব নয় । এ কারণে মহানবী সা: দোয়া করার সময়ে বলতেন “ হে মহান আল্লাহ ! আপনার প্রশংসার জন্য আপনিই উপযুক্ত । আমি আপনার প্রশংসা সঠিকভাবে করার ইলম রাখিনা এবং আপনার প্রশংসা করার হক্ব আমি সম্পাদন করতে অক্ষম ।”
*** মহানবী সা: বলেছেন “ আমি যা’ নির্দেশ করি, যথাসাধ্য তা’ আমল করার চেষ্টা করো । অর্থাৎ যতোটুকু সম্ভব ।”
ছহীহুল বোখারি ৭২৮৮
ছহীহ মুসলিম ১৩৩৭
*** আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি জোহরের ৪ রাকাত নামাজকে ৬ রাকাত পড়া হয়, নামাজ বাতিল হয়ে যাবে । অর্থাৎ অতি ভক্তি এবং শরিয়ত বিরোধী অনুসরণ মানে ধ্বংস । এক পীর সাহেব ইমামত করা অবস্হায় আল্লাহর প্রেম সহ্য করতে না পেরে নামাজের মধ্যে লাফাতে শুরু করে এবং কাতার ভেঙ্গে বেরিয়ে পড়েন ! এখন তাঁর নামাজের হুকুম কি ? নামাজটি সম্পূর্ণ বাতিল হয়ে গেলো । এটি একটি সত্য ঘটনা তুলে ধরলাম । সুতরাং আল্লাহর প্রেমে ডুবে গিয়ে শরিয়ত পরিপন্হী আমল বাতিল ! অন্ধ অনুসরণ বাতিল ! অন্ধ ভালোবাসা বাতিল ।
*** অনুরুপভাবে মহানবী সা:’র অন্ধ অনুসরণ করা যাবেনা । শরিয়ত সম্মত অনুসরণ করতে হবে ।
মহানবী সা: বলেছেন “ তোমরা আমার এমন প্রশংসা করবেনা, যেভাবে খ্রীষ্টানেরা হযরত ঈসা আ:’র প্রশংসায় লিপ্ত ছিলো । নি:সন্দেহে আমি একজন বান্দা । তোমরা বলবে “ মুহাম্মদ আল্লাহর বান্দা ও রসুল ।”
ছহীহুল বোখারি ৩৪৪৫
মাজমু ফতাওয়া বিন বায রহ: ৪০৫/২
*** মহানবী সা:’র প্রশংসা ও অনুসরণ করতে গিয়ে একটি গোষ্টি তাঁকে আল্লাহর নূর থেকে সৃষ্টি বিশ্বাস করে নিয়েছে ! তাঁকে আলেমুল গায়েব বানিয়ে নিয়েছে ! তাঁকে হাজির নাজির গ্রহণ করেছে ! মীলাদুন্নবী সা:কে সেরা ঈদ বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি ইত্যাদি !
*** অতএব, সাবধান ! মহান আল্লাহপাক ও মহানবী সা:কে অনুসরণ করতে হবে যেভাবে তাঁরা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন , ঠিক সেভাবেই । এর বাইরে শরিয়ত লংঘন করে তাঁদের অনুসরণ করা মানে ইহ ও পরকাল ধ্বংস করে দেয়া ।
MQM Saifullah Mehruzzaman
Tags
True Islam