*** স্ত্রীকে ভালোবাসতে গিয়ে বা তাঁর সাথে প্রেম দেখাতে গিয়ে যে কোন শব্দের ব্যবহার বৈধ । মায়ের সাথে তুলনা করা বা বোন বলে সম্মোধন করা জায়েজ বলেছেন শায়খ সালেহ উসাইমিন রহ: ।
*** অন্তরে হারাম নিয়ত করত: স্ত্রীকে মা বা বোনের সাথে তুলনা করার সময়েই প্রশ্ন উঠবে । অর্থাৎ বিষয়টি নিয়তের সাথেই সম্পৃক্ত । যদি নিয়তের মধ্যে হারাম নিয়ত করে এ ধরণের শব্দ ব্যবহার করে ফেলে, ২ মাস বিরতীহীন রোজা রাখতে হবে অথবা ৬০ জন মিসকিনকে খাবার দিতে হবে । অত:পর স্ত্রী হালাল হয়ে যাবে । তালাক হবেনা ।
পক্ষান্তরে শুধুমাত্র মহব্বত দেখাতে গিয়ে এ ধরণের শব্দের ব্যবহারে কোন অসুবিধা নেই । এটাই সৌদিয়ার সর্বোচ্চ ফতওয়া পরিষদ اللجنة الدائمة ‘র ফতওয়া ।
*** শায়খ বিন বায রহ: বলেন “ স্ত্রীকে মা- বোন বলে সন্মোধন করা উচিত নয় । তবে মহব্বতের কারণে বলা হলে কোন সমস্যা নেই ।
*** সুনানে দাউদে বর্ণিত স্ত্রীকে বোন বলা রসুল সা: অপছন্দ করতেন “ মর্মে হাদিসটি দূর্বল ও অগ্রহণযোগ্য বলেছেন শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ: ।
*** কোন কোন স্ত্রী তাঁর স্বামীকে আদর করে বাবু নামে ডাকে !! সমস্যা নেই ।
MQM Saifullah Mehruzzaman