মাযহাব সহ শরিয়তের যেকোন বিষয়ে মতবিরোধ হলে সমাধান করতে হবে পবিত্র কোরান এবং সহিহ হাদিস দিয়ে

*** মহান আল্লাহপাক বলেন 

يا أيها الذين امنوا أَطِيعُوا الله و أَطِيعُوا الرسول و اولي الامر منكم فإن تنازعتم….

“ হে ঈমানদারগণ ! আল্লাহ ও তাঁর রসুলের সা: অনুসরণ করো এবং শাসকদের ( মাসআলার ক্ষেত্রে বিশুদ্ধ আলেমদের ) । যদি কোন বিষয়ে বিতর্ক ও ইখতিলাফ দেখা দেয়, সরাসরি আল্লাহ ও তাঁর রসুলের দিকে ফিরে এসো । অর্থাৎ পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিসের দিকে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রেখে থাকো । এটাই সর্বাধিক উত্তম এবং নিখুঁত ব্যাখ্যা ।”

সূরা আন নিসা ৫৯

*** এ ফিৎনার যুগে কেউ কাউকে মানেনা ! মাযহাব সমূহ পর্যন্ত বিতর্ক ও ইখতিলাফ থেকে মুক্ত নয় । বাজারে মনগড়া ফতওয়াবাজি চলছে কোন টেনশান ছাড়াই ! সুতরাং এহেন পরিস্হিতিতে একমাত্র পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিসের দিকেই ফিরে আসা ফরজ এবং অপরিহার্য । এটাই চূড়ান্ত সমাধান । বলেছেন মহান আল্লাহপাক । 

MQM Saifullah Mehruzzaman 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form