সহীহ আকীদার উপর ইমাম শাফিঈর বক্তব্য

ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, 

এ জাতীয় গায়েবী বিষয় যার উপর ঈমান আনতে হবে তার অন্তর্ভুক্ত হল: —আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে জানিয়েছেন যে তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। 

- আর তাঁর দুটি হাত রয়েছে—আল্লাহ তাআলার বাণী:

“বরং তাঁর উভয় হাতই প্রসারিত।”

[সূরা মায়েদা: ৬৪]

- আর তাঁর ডান হাত রয়েছে—আল্লাহ তাআলার বাণী:

“আর আসমানসমূহ তাঁর ডান হাতে গুটানো থাকবে।”

[সূরা যুমার: ৬৭]

- এবং তাঁর চেহারা রয়েছে—আল্লাহ তাআলার বাণী:

“সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু তাঁর চেহারা ছাড়া।”

[সূরা কাসাস: ৮৮]

আরও বলেছেন:

“আর অবশিষ্ট থাকবে আপনার রবের মহিমান্বিত ও সম্মানিত চেহারা।”

[সূরা রহমান: ২৭]

- এবং তাঁর পা রয়েছে—নবী ﷺ এর বাণী:

“অবশেষে রব তাতে তাঁর পা রাখবেন।” [বুখারি (৬৬৬১) মুসলিম (২৮৪৮)]

(অর্থাৎ জাহান্নাম সম্পর্কে)

- এবং তিনি তাঁর মুসলিম বান্দার প্রতি হাসেন—নবী ﷺ বলেছেন:

“সে আল্লাহর সাক্ষাৎ পাবে এমন অবস্থায় যে তিনি হাসছেন।” [বুখারি (২৮২৬) মুসলিম (১৮৯০)]

- এবং তিনি প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন—রাসূল ﷺ এ সম্পর্কে সংবাদ দিয়েছেন।

[বুখারি (১১৪৫), মুসলিম (৭৫৮), আহমাদ (৮৯৭৪) — শব্দ তাঁর বর্ণনায় এসেছে।]

- এবং তাঁর রয়েছে দু চোখ, তিনি একচোখা নন—রাসূল ﷺ দাজ্জাল সম্পর্কে উল্লেখ করে বলেন:

“দাজ্জাল একচোখা, আর তোমাদের রব একচোখা নন।” [বুখারি (৭৪০৭)]

আর কিয়ামতের দিন মুমিনগণ তাদের রবকে পূর্ণিমার চাঁদ দেখার মতো দেখবে। [বুখারি (৭৪৩৭), মুসলিম (১৮২)]

- এবং তাঁর আঙুল রয়েছে—নবী ﷺ বলেন:

“কোনো হৃদয় নেই, যা রহমানের দুই আঙুলের মাঝে নয়।”

[আহমাদ (১৭৬৩০) হাকিম (৩১৪১)]

আর হাকিম এ হাদীসকে সহীহ বলেছেন এবং যাহাবী তা সমর্থন করেছেন। আলবানীও সহীহ বলেছেন (সহীহ মাওয়ারিদুয যামআন: ২০৫০, ২৪১৯)।

-এরপর তিনি তাঁর বক্তব্যের শেষে বলেন:

আমরা এসব সিফাত সাব্যস্ত করি, এবং এগুলো থেকে সাদৃশ্য (তাশবীহ) অস্বীকার করি—যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন:

“তাঁর মতো কিছুই নেই, আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” [সূরা শূরা: ১১]

দেখুন, কীভাবে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ সালাফদের আকীদার সাথে একমত হয়েছেন এবং নিম্নোক্ত সিফাতগুলো সাব্যস্ত করেছেন:

১. শ্রবণ

২. দৃষ্টি

৩. দুই হাত

৪. চেহারা

৫. পা

৬. হাসা

৭. আঙুল

৮. অবতরণ (নামা)


উৎসসমূহ: 

- ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর আকীদা বিষয়ে এ অংশটি বর্ণনা করেছেন:

- আবু ইয়াʼলা — ত্বাবাকাতুল হানাবিলা (১/২৮৩)

- হাক্কারী — ই‘তিকাদুশ শাফিঈ (৭)

- ইবন কুদামাহ — ইসবাতু সিফাতিল ʼউলু (হাক্কারীর সূত্রে) (পৃষ্ঠা ১৮১)

- যাহাবী — আল-আরবাʼঈন ফি সিফাতি রব্বিল আলামীন (৮৬)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form