''আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ” শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন

এই শব্দটির ব্যবহার ইসলামের একেবারে শুরুর যুগে—নবুওয়াতের সময় ও ফজিলতপূর্ণ প্রজন্মের যুগ পর্যন্ত ফিরে যায়।


ইমাম লালাকায়ী রাহিমাহুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন—আল্লাহ তা‘আলার এই বাণীর ব্যাখ্যায়:

“যেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হয়ে যাবে।” (সূরা আলে ইমরান: ১০৬)

তিনি বলেন:

যাদের মুখ উজ্জ্বল হবে—তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ এবং ইলমের অনুসারীরা।

আর যাদের মুখ কালো হবে—তারা হলো বিদ‘আত ও ভ্রষ্টতার অনুসারীরা।


তথ্যসূত্র:

লালকায়ী: শরহ উসূল আহলিস সুন্নাহ (৭/৭২)

বাগাওয়ী: মা‘আলিমুত তানযীল (১/৩৩৯)

ইবন কাসীর: তাফসীর (২/৭২)।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form