🟥প্রশ্ন:
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। প্রশ্নকারী বলেছেন: আমরা আপনার নিকট থেকে ঐসব অভিভাবকদের জন্য একটি নসিহত আশা করছি, যারা তাদের প্রাপ্তবয়স্ক মেয়েদের মোটরসাইকেল কিংবা স্কুটার আরোহণ করতে দেন।
🟩উত্তর:
এটি জায়েয নয়। নারীর জন্য, বিশেষ করে যুবতীদের জন্য—মোটরসাইকেল বা এই জাতীয় বাহনে আরোহণ করা জায়েয নয়। কারণ এতে শরীরের গঠন প্রকাশ পায় এবং এটি পুরুষদের সদৃশ হওয়ারও অন্তর্ভুক্ত।
নারীর উচিত নিজের মর্যাদা রক্ষা করা ও নিজেকে সংরক্ষণ করা। মোটরসাইকেল বা এই ধরনের বাহনে আরোহণের ফলে অনিবার্যভাবেই শরীরের কোনো না কোনো অংশ প্রকাশ পেয়ে যায়। অথচ নারীকে পর্দা, লজ্জা এবং শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সুতরাং কোনো অভিভাবকের জন্যই তার অধীনস্থ নারীদের এটি করার সুযোগ দেওয়া জায়েয নয়। এছাড়া, সে মোটরসাইকেল থেকে পড়েও যেতে পারে; আর যদি সে পড়ে যায়, তবে তার লজ্জাস্থান (বা শরীরের গোপন অংশ) উন্মোচিত হয়ে যাওয়ার ভয় থাকে অথবা সে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে।
না'আম।
—
মুফতী আল-মুসলিমীন ইমামুনা আশ-শায়খ ড. সালেহ ইবনু ফাওযান আল-ফাওযান حفظه الله